‘প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে বাস্তবমূখী করতে হবে’
গোলাম মোস্তফা রাঙ্গা: কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ভিডিপি সদস্যদের উদ্দ্যেশে অতিথি বক্তা জেলা প্রশাসক মোছাম্মৎ সুলতানা পারভীন বলেন শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে হবে, তবেই নিজের পাশাপাশি দেশেরও উন্নয়ন হবে। কুড়িগ্রাম তথা বাংলাদেশের উন্নয়নে মানসম্মত কাজে উপযুগী যুবশক্তি তৈরি করতে হবে। আনসার ও ভিডিপি যেহেতু তাদের মাঠ পর্যায়ে নারী-পুরুষ সমহারে কার্যক্রম পরিচালনা করে থাকে, তাই তারাই এবিষয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, উপজেলা প্রশিক্ষক মুক্তার হোসেন, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
২১দিন ব্যাপী ৩য় ধাপ প্রশিক্ষণ কোর্সটি ২২ এপ্রিল শুরু হয়। আগামী ১১ মে পর্যন্ত চলবে। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ১০০ জন মহিলা সদস্যা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চলমান প্রশিক্ষণসমূহের বিভিন্ন দিবসে বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক চন্দন গুহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed