মৌলভীবাজারে বজ্রপাতে স্কুল ছাত্রসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
সোমবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের বজ্রপাতে
স্কুল ছাত্র সামাদ মিয়ার (১৬) মৃত্যু হয়েছে। সামাদ সাদুহাটি আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সামাদ খলিলপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির সময় সামাদ বাড়ির পাশে মাঠে গরু চরাতে যায় । এ সময় বজ্রঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার খলিলপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু বকর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল হাইল হাওরের জৈন্তানদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে মফিজ মিয়া (২২) নিহত হয়েছেন।
এসময় তার ভাই রশিদ মিয়া (৪০) আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা হাইল হাওরের জৈন্তানদীতে এঘটনা ঘটে।
তাদের বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে।
এছাড়া হাইল হাওর এলাকায় ঘাস কাটতে গিয়ে রফিক মিয়া (১৫)আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কালাপুর ইউনিয়নের বরুণা এলাকার ইউপি সদস্য জিলা মিয়া এ নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed