Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মসুনামগঞ্জ সংবাদদাতাঃসুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে ধান মাড়াই করার সময় বজ্রপাতে নব কুমার দাস (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ বজ্রপাতে ঘটনা ঘটে। নবকুমার দাস উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, ছায়ার হাওরে বোর ধান মাড়াই করার সময় বজ্রপাতে আহত হন নব কুমার দাস।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর নবকুমারকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার উপ পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed