Main Menu

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও রোজার মাসে সরকারি অফিস-আদালতে সময়সূচী নির্ধারণ করে দিয়েছে মন্ত্রীসভা। গপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৭ মে) তার কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়।

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় ৯টা-সাড়ে ৩টা সূচিতে চলবে।

আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ মে রোজা শুরু হতে পারে। আর রোজার ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ১৫ থেকে ১৭ জুন।

Share





Related News

Comments are Closed