Main Menu

মে দিবসে সিলেটে ট্রেড ইউনিয়ন সংঘের র‌্যালি-সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরীতে র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখা। সকালে কোর্ট পয়েন্টে সমাবেশ শেষে সেখান থেকে র‌্যালি বের করা হয়। যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস চম্পু।
অন্যান্যের মধ্যে বক্তব্য সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনছার আলী, মালনী ছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ত কুর্মী, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রুপেল চাকমা, চা শ্রমিক সংঘ সিলেট ভ্যালীর নেতা বিমল গঞ্জু প্রমুখ।
বক্তার মজুরি কমিশন গঠন ও জাতীয় নি¤œতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবী জানান। বক্তারা অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পুঁজির শোষণ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লাগাতার আন্দোল গড়ে তুলার আহবান জানান।

Share





Related News

Comments are Closed