সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪, আহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিভিন্ন হাওরে কাজ করতে গিয়ে পৃথক বজ্রপাতের শিকার হয়ে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (১ মে) দুপুরে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
পৃথক বজ্রপাতের ঘটনায় জামালগঞ্জে নিহত হয়েছেন কমলা কান্ত তালুকদার (৬০) নামের এক ব্যাক্তি এবং আহত হয়েছেন তার দুই ছেলেসহ ৩ জন। মঙ্গলবার দুপুরে উপজেলার ফেনারবাক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের সামনের হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে আহত হওয়া দু’জন হলেন, কমলাকান্ত তালুকদারের ছেলে প্রিন্স তালুকদার (২০) ও সৈকত তালুকদার (১৪)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় জামালগঞ্জের খুঁজারগাঁও গ্রামের বাড়ির সামনের হাওরে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনায় কমলাকান্ত তালুকদার ঘটনাস্থলেই নিহত হন। এসময় কমলাকান্তের বড় ছেলে জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র প্রিন্স তালুকদার এবং ছোট ছেলে নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সৈকত তালুকদার গুরুতর আহত হন। দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এ ঘটনায় আহত একই গ্রামের পান্ডব তালুকদারের ছেলে জ্ঞানরঞ্জন তালুকদার (৪৫) কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে হিরন মিয়া (৩০) মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের দক্ষিণের হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
একই সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের হাওরে কৃষক আব্দুর রশিদ (৪৫) বজ্রপাতে নিহত হন।
জামালগঞ্জে বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ও জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম।
এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে একই সময়ে মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল হাসেমের ছেলে আব্দুর রশিদ (৪৫) বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ।
জামালগঞ্জে বজ্রপাতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান নিহত কমলাকান্ত তালুকদারের সৎকারের জন্য ৫ হাজার টাকা এবং আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য আরো ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed