সিলেট নগরীর ডাস্টবিনে নবজাতকের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লামাবাজার এলাকার একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, মদনমোহন কলেজের সামনে ডাস্টবিনে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এরপর কোতোয়ালী থানার একটি দল এসে লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদনমোহন কলেজের সামনে সিটি কর্পোরেশনের ডাস্টবিনে কাগজের কার্টনে মোড়ানো শিশুর লাশ দেখতে পান এলাকার কয়েকজন। ধারণা করা হচ্ছে লাশটি ঘন্টাখানেক আগে কেউ ফেলে গেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তবে কারা শিশুটির লাশ এখানে ফেলে গেছে তা এখনো সনাক্ত করা যায়নি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed