Main Menu

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারান্তরীণ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থি ছিলেন।
মাহফিলে বিএনপির বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে সদ্য প্রয়াত বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন জেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল আহমেদ, ফটো সাংবাদিক ইকবাল মনসুর, ছাত্রদল নেতা হাবিব ও স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার সাবেক আহবায়ক এডভোকেট নুুরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সহ-সভাপতি ও সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপি নেতা সাবু নেওয়াজ, মহানগর সাংগঠনিক সিটি কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, জেলা সাংগঠনিক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, তথ্য ও গবেষনা সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, জেলা ও মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, হাবিবুর রহমান শিলু, ডা: আশরাফ আলী, আফজাল উদ্দিন, শেখ মু. ইলিয়াস আলী, জেবুল হোসেন ফাহিম, আব্দুল মালেক, দিদার ইবনে তাহের লস্কর, ছালিক আহমদ চৌধুরী, কাউসার চৌধুরী, আব্দুল ওয়াহিদ সোহেল, মুফতী নেহাল উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ, নজির হোসেন, মুফতী রায়হান উদ্দিন মুন্না, জিয়াউর রহমান দিপন, শফিকুল ইসলাম টুটুল, কামরুজ্জামান দীপু, সিরাজ খান, আব্দুল মজিদ, ছাব্বির আহমদ, মওদুদুল হক মওদুদ, মাহবুব আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, এম. মখলিছ খান, শেখ কবির আহমদ, ময়নুল হক, সেলিম আহমদ মাহমুদ ও আজিজুল হোসেন আজিজ প্রমুখ।

Share





Related News

Comments are Closed