সিলেটে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরীকে (ভিপি মাহবুব) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ এপ্রিল) ভোরে নগরীর মেজরটিলার পূরবী আবাসিক এলাকার এক আত্নীয়ের বাসা থেকে শাহপরান (রহ.) থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাহবুবুল হক ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এসব মামলায় পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মেজরটিলার পূরবী আবাসিক এলাকার এক আত্নীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মাহবুবুল হক চৌধুরীর সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed