শ্রীমঙ্গলে চা শ্রমিকের হামলায় চা শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই চা শ্রমিকের কথাকাটাকাটির এক পর্যায়ে একজনের অস্ত্রের আঘাতে অপর এক চা শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে জাগছড়া চা বাগানে চা শ্রমিক প্রধান বাউড়ি (৫০) নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত রঞ্জিত বাউড়ি নামের এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জসিম উদ্দিন জানান, কথাকাটাকাটির জের ধরে পাশের বাড়ির রঞ্জিত বাউড়ি দেশীয় অস্ত্র দিয়ে প্রধান বাউড়িকে বুকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত রঞ্জিত বাউড়িকে আটক করে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed