Main Menu

সিলেটে কাজিরবাজার ব্রীজ এলাকায় যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার ব্রীজ এলাকায় সন্ত্রাসী হামলায় মোহাম্মদ আলী (৩০) নামের এক যুবক খুন হয়েছে। নিহত আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে সে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় বসবাস করতো। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই পলাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজিরবাজার ব্রীজ এলাকায় সে ছুরিকাহত হয়। এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সীতে নিয়ে আসা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, নিহত মোহাম্মদ আলীর বিরুদ্ধে পকেটমারসহ অন্যান্য অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বিরোধে সে খুন হতে পারে বলে তারা ধারণা করছেন।

Share





Related News

Comments are Closed