ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতার উপর হামলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় ফারুক মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতার উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুবলীগের আগামী সম্মেলনে নিজেকে ‘সভাপতি’ পদপ্রার্থী ঘোষণা করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।
আহত যুবলীগ নেতা বিশ্বনাথ ইউনিয়নের মিরেরচর-১ গ্রামের আয়না মিয়ার পুত্র। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত যুবলীগ নেতা ফারুক মিয়া অভিযোগ করেন, ২৪ এপ্রিল রাতে ‘উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী’ ঘোষণা করে নিজের ফেইসবুক আইডিতে তিনি একটি স্ট্যার্টাস দেন। এতে ক্ষুদ্ধ হয়ে বুধবার পুবালী ব্যাংকে তার (ফারুক) লোনের টাকার কিস্তি জমা দিতে যাওয়ার পথিমধ্যে তার গতি রোধ করে ‘উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা আমির আলী ও জয়নাল মিয়া’ তার (ফারুক) উপর হামলা চালান। এসময় হামলাকারীরা ফারুক মিয়ার সাথে থাকা তার ফেইসবুক চালিত মোবাইল সেট, নগদ ৬০ হাজার টাকা ও দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুঠপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন।
হামলা করার অভিযোগ সম্পূর্ন মিথ্যা দাবি করে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না। তার উপর আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা, উল্টো ফারুক’কে দেখতে গিয়ে তাকে গাল শুনতে হয়েছে। ফারুকের উপর হামলা করার কথা অস্বীকার করেছেন উপজেলা যুবলীগ নেতা আমির আলী।
ঘটনার পর আহত যুবলীগ নেতা ফারুক মিয়া থানায় এসে নিজের অবস্থা পুলিশকে দেখিয়ে গেছেন বলে জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, লিখিত অভিযোগ পেলে এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed