Main Menu

প্রশংসিত নারী পুলিশ কর্মকর্তার মানবিকতা

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক প্রশংসিত হলো এক নারী পুলিশ কর্মকর্তার মানবিকতা। বুধবার (২৫ এপ্রিল) রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে দেখা যায় মানবিকতার এমন দৃশ্য।

এদিন দুর্ঘটনায় পড়া একটি বাসের যাত্রীদের উদ্ধার করে তাদের সেবা করেন পুলিশ কর্মকর্তা পপি।

সেই সেবার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজের প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, পুলিশের খারাপ কাজগুলোই বেশিরভাগ সামনে আসে, কিন্তু ভালো কাজকে কেউ সম্মান জানায় না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী ফ্লাইওভারের নিচে ভিআইপি পরিবহনের একটি বাস গতি হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন।

এসময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা নারী পুলিশের কর্মকর্তা পপি আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। নিজ হাতে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তারপর আহতদের নিজ হাতে সেবাও দেন।

Share





Related News

Comments are Closed