তাহিরপুরে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বহিস্কার
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মাসুক মিয়াকে বহিস্কার করেছে দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৫ এপ্রিল) দুপুরে কাউকান্দি বাজারের আ’লীগের দলীয় কার্যালয়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আইন উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সকল নেতৃবৃন্দ একত্রে বসে আলোচনার মাধ্যমে মাসুক মিয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগ থাকায় বহিস্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয় আজ (বুধবার) থেকে মাসুক মিয়া দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হল। এই বহিস্কারাদেশের একটি অনুলিপি উপজেলা যুবলীগের সভাপতির নিকট প্রেরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি কাদির পাশা, মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সেনারুল, ১নং ওয়ার্ডের সভাপতি সামায়ুন, সাধারণ সম্পাদক রফিকুল, ২নং ওয়ার্ডের সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক শফিকুল, ৪নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক রাহাদ, ৫নং ওয়ার্ডের সভাপতি রুহুল আলম, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক ছদরুল, ৭নং ওয়ার্ডের সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক জামাল, ৮নংওয়ার্ডের সভাপতি হোসেন আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি ফারুক মিয়া, সম্পাদক খুরশিদ আলমসহ ইউনিয়নের দলীয় নেতা-কর্মীগণ।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed