‘সুস্থ জীবন যাপনে খাদ্যের পুষ্টি জ্ঞান থাকা জরুরী’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুস্থ জীবন যাপন করতে হলে সব বয়সী মানুষের মধ্যে খাদ্যের পুষ্টির জ্ঞান থাকা খুবই জরুরী। আমাদের দেশে এখন খাদ্যের অভাব নেই, তবে খাদ্যজ্ঞানের অভাব রয়েছে উল্লেখ করে সিসিক মেয়র বলেন- বাইরের ফাস্ট ফুড পরিহার করে বাসায় তৈরি খাবার গ্রহণের উপর গুরুত্ব দিলে দেহের পুষ্টি যেমন বৃদ্ধি পাবে তেমনি রোগ বালাই কম হবে। এক্ষেত্রে মায়েদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বুধবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯এপ্রিল) উপলক্ষে র্যালী শেষে নগরভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হক।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। ২০২৫ সালের মধ্যে নানা ধরনের অপুষ্টি হ্রাস করতে “জাতীয় পুষ্টিনীতি ২০১৫” এবং জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনাতে (২০১৬-২০২৫) কয়েকটি সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিকের সচিব বদরুল হক, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. দ্রুব পূরকায়স্থ, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed