Main Menu

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর ডাউন আউটার সিগনাল এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি দ্বি-খন্ডিত হয়। তবে তার কোন নাম পরিচয় জানা যায়নি। এ বিষয়ে রাতেই শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই খোকন আহমদ ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল ১০টা পর্যন্ত তার কোন পরিচয় জানা যায়নি।

Share





Related News

Comments are Closed