ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন
মোঃ আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা বিএনপি। বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন।
মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন। দ্রততম সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। এ সময় তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed