Main Menu

মজুরীনীতির দাবিতে সিলেটে চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মজুরীনীতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেটের মালনীছড়া চা বাগান শ্রমিকরা। মজুরি ২৫০ টাকায় বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার দাবিতে বুধবার (২৫ এপিল) মালনীছড়া চা বাগানের মুল ফটকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বর্তমানে শ্রমিকদের মজুরি দেয়া হয় ৮৫ টাকা। মজুরীনীতি সহ শ্রমিকদের ২০ দফা দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
এব্যপারে মালনীছড়া চা বাগান শ্রমিক পঞ্চায়েতের সভাপতি যীতেন শবর জানান, গত বছর আমরা বেতন ভাতা বৃদ্ধিসহ ২০ দফা দাবিতে আন্দোলন করি। তখন বাগান মালিকের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু আশ্বাস দেয়ার পর ১৬ মাস পেরিয়ে গেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের নায্যদাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আগামী দ্ইু দিনের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে সিলেট বিভাগের ২২টি বাগানে আমার একসাথে কর্মবিরতি পালন করবো।

Share





Related News

Comments are Closed