সিলেট নগরীতে অভিনব মশারি মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মশামুক্ত সিলেট নগরী গড়ে তোলতে ও মশা প্রতিরোধের দাবিতে সিলেট নগরীতে অভিনব এক মিছিলের আয়োজন করে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা। বুধবার (২৫ এপ্রিল) সকালে এই মিছিলের আয়োজন করেন তারা। সেখানে অংশ নেন অনেকে।
মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের দাবিতে সকাল সোয়া ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে মশারি নিয়ে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জিন্দাবাজার ও কোর্টপয়েন্ট হয়ে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, সিলেটে দিন দিন মশার উৎপাত বাড়ছে। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম অনেকটা লোক দেখানো। যেসব স্থানে মশা জন্মে, সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে নিয়মিত ঔষধ স্প্রে করা হয়না। আর যেসব ঔষধ ছিটানো হয় তা মোটেও মানসম্মত নয়। এতে করে মশা নিধনতো হচ্ছেই না উল্টো দিন দিন এর উৎপাত বাড়ছে। বাড়ছে ম্যালেরিয়াসহ আরও নানা ধরণের মশাবাহিত রোগ’।
এসব কারণে তারা সিলেটের সচেতন মানুষজনকে নিয়ে রাজপথে নেমে এসেছেন। তারা মেয়রের কাছে আগামী দু’সপ্তাহের মধ্যে মশা মুক্ত সিলেট নগরী ঘোষণার দাবি জানান। অন্যতায় ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি নিয়ে সিলেটবাসী রাজপথে নেমে আসবেন বলেও হুশিয়ারি দেন।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed