Main Menu

বিশ্বনাথ আ’লীগ সভাপতি পংকি খান কারাগারে

বিশ্বনাথ প্রতিনিধি: পৌনে দুই কোটি টাকা রাজস্ব ফাকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খানকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভুইয়া বুধবার তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় পংকি খান আদালতে হাজির হন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন বলে জানান এসি প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী।
উল্লেখ্য, কর ফাকির অভিযোগে পংকি খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুদক মামলা দায়ের করে। জিআর মামলা নং ২৯/২০১৮।

Share





Related News

Comments are Closed