Main Menu

লাখাইয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। রবিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার সুজনপুর হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সুজনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও বাইনিয়াচংয়ের ইয়ালা আলগা বাড়ির মইন উদ্দিন (১২)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সকাল থেকেই সুজনপুর হাওরে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে রফুল মিয়া, আপন মিয়াসহ তিনজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed