১৪ হাজার পিস ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। রোববার ভোর পাঁচটার দিকে নগরীর বাকরিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে তাকে আটক করা হয়। আটক নাজবীন খান মুক্তা (২৩) ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে।
তিনি ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত ক্রিকেটার। আনসার ও ভিডিপি দলের হয়ে খেলে থাকেন বলে জানিয়েছেন।
সিএমপি বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, কক্সবাজার থেকে গ্রিন লাইন পরিবহনের এসি বাসে ঢাকা যাচ্ছিলেন মুক্তা।
গোপন খবরে পথে বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশি করে পুলিশ।
এ সময় মুক্তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি ঢাকার ৩/১ সেগুনবাগিচায় থাকেন বলে পুলিশকে জানিয়েছেন।
মুক্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি প্রণব চৌধুরী।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed