বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ীর হামলায় গাঁজা ব্যবসায়ী খুন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মাদক ব্যবসায়ীর হামলায় অপর এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত আছকর আলী (৫৮) উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লাহ’র পুত্র। তিনি শনিবার দিবাগত গভীর রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির অপর মাদক ব্যবসায়ী আছর আলী (৫৫), তার পুত্র জায়ফর আলী (২৬) ও আছমত আলী (২২) গংরা তার উপর হামলা করে। নিহত আছকর আলীর বাড়ির উপর দিয়ে অপর মাদক ব্যবসায়ী আছর আলীর মাদক সেবক ও ক্রেতারা যাওয়া আসার সময় নিষেধ করলে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আছকর আলী গুরুতর আহত হলে ওই দিন তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রায় ৯দিন চিকিৎসাধিন থাকার পর শনিবার রাতে হাপাতালে তার মৃত্যু হয়।
নিহত আছকর আলীর মেয়েরা বলেন তাদের বাড়ির উপর দিয়ে হামলাকারি আছর আলীর বাড়িতে লোকজন যাওয়া আসার সময় বাধা দিলে তাদের পিতা আছকর আলীর উপর হামলা চালানো হয়। তবে রোববার বিকেলে হামলাকারিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই হামলাকারিরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
বিশ্বনাথ থানার ওসি তদন্ত দুলাল আখন্দ বলেন, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed