ইলিয়াসের সন্ধান দাবিতে সিলেটে বিএনপির সভা শনিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী গুমের ৬ বছর অতিবাহিত এবং এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভা ২১ এপ্রিল শনিবার বেলা সাড়ে ৩টায় নগরীর দরগাগেইটস্থ হোটেল হলিসাইডের হলরুমে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী। যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর প্রতি আহŸান জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ সরকার সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার, জুনেদ ও গাড়ী চালক আনসার আলীকে দীর্ঘদিন থেকে গুম করে রেখেছে। ৬ বছর পেরিয়ে গেলেও আজ অবধি নিখোঁজ নেতাদের সন্ধান দিতে সরকার ব্যর্থ হয়েছে। আমরা মনে করি সরকারের নির্দেশেই ইলিয়াস আলী সহ নেতাকর্মীদের গুম করে রাখা হয়েছে। অবিলম্বে নিখোঁজ নেতৃবৃন্দকে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed