পাঁচবিবিতে ৩৪টি স্কুলে প্রধান শিক্ষক পদ শূন্য
মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৪টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য।
অবসর জনিত ও সিনিয়র শিক্ষকদের পদোন্নতি জটিলতার কারণে এসব বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে দাপ্তরিক কাজ চালানো হচ্ছে। এতে বিদ্যালয়ের
প্রশাসনিক কাজসহ শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় প্রায়ই বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন জায়গায় যেতে হয়। এতে দুইজন শিক্ষকের ঘাটতি পড়ে যায়। আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনেকে মানতেও চায়না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রস্তাব অনুযায়ী
জেলা শিক্ষা কর্মকর্তা সিনিয়র সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে আসতেন। বর্তমানে প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় পদোন্নতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত। এতে করে সিনিয়র সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়টি দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতাসহ পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় চার শিক্ষকের বিদ্যালয় গুলিতে পড়ালেখায় হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। ঠিক মতো ক্লাস না হওয়ায় অভিভাবকরা ক্ষিপ্ত।
পাঁচবিবি উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলাইমান মিঞা পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন
কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed