সিলেট নগরী থেকে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে রবিউল ইসলাম (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। গত ১৭ এপ্রিল নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে মোবাইল ফোন ক্রয় করতে এসে সে নিখোঁজ হয়। সে গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আলকাছ মিয়ার ৬ষ্ট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলাম ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে ০১৭০৩০৯৫১৭১২ নাম্বার থেকে ফোন করে জানায় সে বাড়িতে আসছে। দুই ঘন্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও হলুদ হাফ হাতা গেঞ্জি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল সাধারণ ডায়রী (নং-১৫৫১, তাং- ১৯/০৪/১৮) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৭৫৯-৪৩৯৮৩৫, ০১৭১২-৯৮৯০২৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed