ফেঞ্চুগঞ্জে পাচারকালে ৬৬ বস্তা রিলিফের চাল জব্দ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে পাচারকালে ৬৬ বস্তা রিলিফের চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
বৃহস্পতিবার বিকালে এ চাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বিশেষ বরাদ্দকৃত তিন মাস মেয়াদি ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ, তালিকাভূক্ত দুঃস্থদের রিলিফের চাল ও টাকা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিলো। বিকালের দিকে দুটি পিকআপ যোগে রিলিফের চাল পাচারের উদ্দেশে ফেঞ্চুগঞ্জ বাজারের দিকে রওয়ানা হলে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানাকে মোবাইল ফোনে অবহিত করলে ইউএনও মাসুদ রানা দুটি পিকআপ ভর্তি রিলিফের চাল জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে নিয়ে অসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed