Main Menu

সিলেটে মাসব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে প্রথমবারের মতো নির্ভানা ইন সংলগ্ন উন্মুক্ত মাঠে মাসব্যাপি বৈশাখী মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার এ মেলার কার্যক্রম শুরু উপলক্ষ্যে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড এন্ডাস্ট্রিজের সভাপতি হাসিন আহমদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়, নির্ভানা ইন এর ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ আহমেদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি চন্দন শাহা, পরিচালক শামসুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, বিউটি বর্মন, রাহেলা জেরিন কানন, রাখী মনি সিনহা, ওয়াহিদা আখলাক ও মাজেদা বেগম, সিলেট মেট্রোপলিন চেম্বারের সচিব জাহাঙ্গীর হোসেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সচিব রাশেদুল ইসলাম, উত্তম সিংহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed