লাফার্জহোলসিম ভারতে পুরষ্কৃত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের নেতৃস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ এর অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেডকে (এলইউএমপিএল) অনবদ্য অবদানের জন্য পুরষ্কৃত করেছে ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস। ভারতের মেঘালয়ে অবস্থিত এলইউএমপিএল থেকে লাফার্জহোলসিম বাংলাদেশের ছাতকে অবস্থিত স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্টে সিমেন্ট প্রস্তুতের মূল কাঁচামাল আনা হয়।
সম্প্রতি শিলং এ অনুষ্ঠিত নবম মাইন ইনভায়ারনমেন্ট অ্যান্ড মিনারেল কনভারসেশন অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ভারতের মাইনিং খাতের সাথে যুক্ত উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরপর দ্বিতীয়বারের মতো এই গৌরব অর্জন করলো এলইউএমপিএল। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এলইউএমপিএলকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অন্যান্য মাইন অপারেটরদের জন্য অনুসরনীয় বলে উল্লেখ করা হয়।
নিরাপদ মাইনিং কার্যক্রম পরিচালনায় কোম্পানিগুলোকে উদ্বুদ্ধ করতে ভারত সরকার প্রতি বছর এই পুরষ্কার প্রদান করে আসছে।
এছাড়াও এলইউএমপিএল মাইন পরিচালনায় স্বাস্থ্য ও সুরক্ষা খাতে অনবদ্য অর্জনের জন্য বিখ্যাত গুরু দোনাচার্য পুরষ্কারও লাভ করেছে। ১৫তম উত্তর-পূর্ব মেটালিফেরোস মাইনস সেফটি অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মেঘালয়ে এলইউএমপিএল চুনাপাথর উত্তোলন করে ১৭ কিলোমিটার দীর্ঘ আন্তঃদেশীয় কনভেয়ার বেল্টের মাধ্যমে ক্লিংকার প্রস্তুতের জন্য ছাতকে লাফার্জহোলসিমের সিমেন্ট প্ল্যান্টে সরবরাহ করে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed