ক্বীন ব্রিজ এলাকায় সিসিকের অভিযানে নারীসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ক্বীন ব্রিজের নীচে অভিযান চালিয়ে এক নারীসহ ৩ জনকে আটক করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বুধবার বিকেলে সিসিকের আকস্মিক এ অভিযানে নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরীর। এ সময় অপরাধ কর্মকাণ্ডের বেশ কয়েকটি আস্তানাও গুড়িয়ে দেয়া হয় এবং অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ওষুধ, জুয়া ও মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
সিসিক সূত্র জানায়, সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীন ব্রিজের নীচে, আলী আমজাদের ঘড়ি ঘরের আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান কিছু লোক চুরি, ছিনতাই, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালী থানার একদল পুলিশ নিয়ে অভিযানে নামেন। অভিযানে এক নারী সহ ৩ জনকে আটক করলেও মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ভাসমান পতিতা ও খদ্দের পালিয়ে যায়।
আটক ৩ জন হলেন- বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সুজিতের মেয়ে টুনি বেগম (২৩), মৌলভীবাজার জেলার মিরপুর এলাকার গনি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের মো. শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ ফায়েজ জানান, আটক এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed