খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: খালেদা জিয়ার গুলশানের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ দাবি করেছেন।
তিনি জানান, বুধবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার বাসভবন (ফিরোজা) থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়।
দিদার বলেন, দীর্ঘদিন ধরে এএসআই মো. জাফরের নেতৃত্বে তিনজন পুলিশ কনস্টেবলসহ মোট চারজন পুলিশ খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু আজ তাদের প্রত্যাহার করে নেয়া হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। তখন থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed