Main Menu

সিলেটে সরকারী পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় সরকারী পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকরা কাজলশাহ এলাকার সরকারি পুকুর সংস্কারের সময় একটি গ্রেনেড দেখতে পায়।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল হতে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেনেডের গায়ে ১৯৬৪ সাল লেখা আছে।

গ্রেনেডটি নিষ্ক্রিয়করণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহমমদ আব্দুল ওয়াহাব।

Share





Related News

Comments are Closed