চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে উগ্রবাদী বই, ল্যাপটপসহ জঙ্গি সন্দেহে সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যাদের মধ্যে আন্তর্জাতিক রেড ক্রসের একজন কর্মীও রয়েছেন।
শুক্রবার (১৩ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালী থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান।
আটককৃতরা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, আটক সাতজনের মধ্যে ইমরানসহ দুজন প্রিমিয়ার সিমেন্টে চাকরি করেন। দুজন ইয়ং ওয়ানে চাকরি করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র আছে। কক্সবাজার থেকে এক যুবক নিয়মিত চট্টগ্রামে এসে তাদের সঙ্গে যোগ দেন।
আটককৃতদের থেকে বিপুল পরিমাণ জঙ্গি মতাদর্শের উসকানিমূলক বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা ‘দিন ফোর্স এক্সট্রিম’ গ্রুপ নামের একটি গ্রুপের সদস্য। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার ওই যুবকেরা ‘জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য’ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। সমমনা দেশীয় জঙ্গিদের একত্রিত করতেও তারা কাজ করছিল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed