সিলেট মহানগর বিএনপির জরুরী সভা আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির এক জরুরী সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভা আজ শনিবার বিকেল ৫টায় নগরীর শাহী ঈদগাহ সংলগ্ন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের বাসভবনে অনুষ্ঠিত হবে।
সভায় যথা সময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নগর বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন- শনিবার বিকেল ৫টায় নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের শাহী ঈদগাহস্থ বাসভবনে অনুষ্ঠিতব্য জরুরী সভায় মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed