সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
সিকৃবি সংবাদদাতা: সকাল দশটায় মঙ্গলশোভাযাত্রার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নববর্ষ উদযাপন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাশ শাহি আলম। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বাঙ্গালি সাজে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
এদিকে বাহারী সাজে সকল প্রকারের দেশী পণ্যের সমাহারের পশলা বসেছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে পিঠা, পায়েস, পান্তা, ইলিশ ইত্যাদি খাবারের দোকান দেয়। স্টল গুলোতে খাবারের পাশাপাশি খেলাধুলার আয়োজনও ছিল। পার্শ্ববর্তী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদনমোহন কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান সহ আশেপাশের মানুষ ব্যাপক উৎসাহে দোকানগুলোতে আসে এবং বাজার সদাই করে। সকাল থেকেই মঞ্চে বসে ছিল ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। পল্লীসুরে সারা ক্যাম্পাসকে বিমোহিত করে রাখে তারা। এসময় অনুরোধের গানও প্রচার হয়। এর আগে ক্যাম্পাসের প্রশাসন ভবনের চৌরাস্তা থেকে শুরু করে বৈশাখী মঞ্চের সামনের রাস্তায় কয়েকটি বড় আলপনা আঁকা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed