Main Menu

সিলেটে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় জানতে চায় পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিন সুরমা উপজেলার সুনামগঞ্জ বাইপাস সড়ক হতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১১ এপ্রিল বুধবার দিবাগত রাত দেড়টায় লাশটি উদ্ধার করা হয়। লাশটির মাথায় ছিল গুরুতর আঘাত এবং কোমর থেতলানো।

কেউ এ মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার জন্য এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed