সিকৃবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে সকল কোটা বাতিল ঘোষণার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ (আমুস) নামক একটি সংগঠন।
শুক্রবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কৃষি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আমুস’র সভাপতি ডা. শুভাশীষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আবুল বাশার জুয়েলের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোটা সংষ্কারের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা, দেশকে অস্থিতিশীল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ডা. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্টা ডা. বাসুদেব পাল, মো. মাকছুদার রহমান, নাজমুন নাহার শারমিন, মো. আতাউর রহমান প্রমুখ।
প্রফেসর ডা. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা যদি যথাযথভাবে সম্মানিত হন তবে সেই জাতিও সম্মানিত হয়। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়ে নিজেকে নিয়ে গর্ব করেন।
প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন আবার সেই পরাশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তিনি সবাইকে সতর্ক থাকার জন্য বলেন। তিনি প্রহসনমূলক কোটা পদ্ধতি বাতিলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে সাধুবাদ জানান।
বক্তারা ঢাবি ভিসির বাসায় হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা ডা. বাসুদেব পাল, মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক এসএম কাওসার আলী চৌধুরী ও অর্থ সম্পাদক সুব্রত দাশ।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ডা. শুভাশীষ রায় বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা আজ আনন্দিত যে তাদের আর অমেধাবী শুনতে হবে না। সকল পরীক্ষায় নিজ যোগ্যতায় সব জায়গায় সুযোগ পেয়েও তাদের শুনতে হয় তারা অমেধাবী।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed