Main Menu

মৌলভীবাজারে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর সহযোগীতায় ভোক্তা অধিকার অধিদপ্তরের মাধ্যমে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায়।

অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইটের ফর্মা, দৈর্ঘ্য ও প্রস্ত সঠিক না থাকায় রায়শ্রী এলাকার সমবায় ব্রিক ফিল্ডকে ৪০ হাজার, কালাম ব্রিক ফিল্ডকে ৪০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ইসলাম ফুড্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়পূর্বক ৩ টি প্রতিষ্ঠানের মালিকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।

অভিযানকালে র‌্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed