Main Menu

বালাগঞ্জে বজ্রপাতে ২টি গরুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে দিনমজুরের দু’টি গরুর মৃত্যু হয়েছে। এতে কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। একমাত্র সম্বল দুটি গরু হারিয়ে মোস্তফা মিয়া ও তার ছেলে চোখে অন্ধকার দেখছেন।

জানা যায়, বুধবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাতন গ্রামের দিনমজুর মোস্তফা মিয়ার মাঠে থাকা দুটি গরুর উপর কাল বৈশাখীর বজ্রপাত পড়ে। এসময় ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

গরুর মালিক দিন মজুর মোস্তফা মিয়া দুটি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টায় ঝড়ের সময় বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই আমার গরু দু’টি মারা গেছে।

Share





Related News

Comments are Closed