সিলেটে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সদরে মহাসমাবেশের অংশ হিসাবে আগামীকাল ১০ এপ্রিল মঙ্গলবার সিলেটে মহাসমাবেশ করবে বিএনপি। তবে স্থান পরিবর্তন করেও সোমবার দুপুর পর্যন্ত মহাসমাবেশ আয়োজনের ব্যাপারে প্রশাসনের অনুমতি পায়নি তারা।
সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, ‘মহাসমাবেশের জন্য বিএনপি তাদের কাছে অনুমতি চেয়েছিল। তবে, তাদেরকে অনুমতি দেয়া হয়নি।’
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ‘তারা প্রথমে নগরীর সিটি পয়েন্টে মহাসমাবেশ করতে চেয়েছিলেন। কিন্তু, পুলিশের পক্ষ থেকে বারণ করায় তারা রেজিস্ট্রারী মাঠে মহাসমাবেশের প্রস্তুতি নেন।’
তিনি জানান, ‘এ ব্যাপারে তারা পুলিশের কাছে লিখিত আবেদনও করেন। কিন্তু, সোমবার দুপুর পর্যন্ত তাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’ তবে অনুমতি না পেলেও তাদের নেতা-কর্মীরা মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed