Main Menu

সুনামগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে বজ্রাঘাতে নাইম আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেল সাড়ে পাঁচটায় নাইম আহমেদ তার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সে মারা যায়। সোমবার নাইমের নিজগ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।’

নিহত নাইম উপজেলার দরগাপাশা ইউনিয়নের সলফ গ্রামের বাবুল মিয়া ছেলে। সে নাইম জয়কলস ইউনিয়নের শিবপুরের গ্রামের মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো। নাইম ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

Share





Related News

Comments are Closed