কোম্পানীগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়য়া কুলিবস্তি পাথর কোয়ারিতে গর্ত ধসে শ্রমিক নিহতের ঘটনায় পাঁচজন গর্ত মালিকসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
গত ৭ এপ্রিল শনিবার রাতে নিহত শ্রমিক জবান আলীর ভাই ছমেদ আলী বাদী হয়ে মামলাটি করেন। আসামীরা হলো- ভাটরাই গ্রামের আজমল আলী ও হাবিবুর রহমান, নাজিরেরগাঁও গ্রামের কুদরত উল্লাহ, মাঝেরগাঁও গ্রামের দুলাল মিয়া ও সইবুর রহমান ফকির। এদিকে, মামলায় সইবুর রহমান ফকিরকে ‘উদ্দেশ্যমূলক’ আসামী করা হয়েছে বলে একটি সূত্র দাবি করছে। ওই সূত্রের দাবি- কুলিবস্তি কোয়ারিতে তার কোনো গর্ত কিংবা ব্যবসা না থাকার পরও তাকে আসামী করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, গত শনিবার বিকালে কুলিবস্তি কোয়ারিতে গর্ত ধসে ঘটনাস্থলেই জবান আলী (৫০) নামের শ্রমিক নিহত হন। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ৭ এপ্রিল শনিবার বিকালে বিজয়পাড়ুয়া কুলিবস্তি কোয়ারিতে আজমল আলী ও তার সহযোগীদের গর্তে পাথর উত্তোলনের কাজ করছিলেন জবান আলীসহ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে গর্তের পাড় ধসে পড়লে তাতে চাপা পড়েন জবান আলী। অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি। নিহত শ্রমিক পূর্ব ইসলামপুর ইউনিয়নের গাছঘর গ্রামের মৃত গফুর মিয়ার পুত্র।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed