Main Menu

সিলেটে এইচএসসি’র প্রথম দিনে চার পরিদর্শক ও এক পরীক্ষার্থী বহিষ্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এইচএসসি’র প্রথম দিনের পরীক্ষা সমাপ্ত হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে সিলেট বোর্ডে ৬১ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬০ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৭০৬ জন পরীক্ষার্থী।
সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় পরীক্ষা। পরীক্ষা চলাকালীন নগরীর কোন কেন্দ্রে অপ্রীতিকর ােন ঘটনার খবর পাওয়া যায়নি।
এবার উচ্চ মাধ্যমিকে সিলেট বোর্ডের অধীনে ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী ৭৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৩২ হাজার ৮৩৫ এবং মেয়ে ৩৮ হাজার ৭২৮ জন বলে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন।
বোর্ড সচিব মোহাম্মদ মোস্তফা কামাল আরও বলেন, পরীক্ষা তদারকিতে বোর্ডের ৫টি বিশেষ টিম গঠন করা হয়েছে। সেইসঙ্গে শিক্ষকদের দিয়ে আরও ১৯টি টিম গঠন করা হয়েছে।
তিনি জানান অসদুপায় অবলম্বনের দায়ে মৌলভীবাজারের একটি কেন্দ্র থেকে চার পরিদর্শক ও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ডের তথ্য মতে, গতবারের তুলনায় এবার ১৮ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে। যেখানে কেন্দ্র বেড়েছে মাত্র ২টি। গত বছর ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ছিলো ৭৭টি।
এবার সিলেটের ২৯ কেন্দ্রে ১৩৯টি কলেজের ২৮ হাজার ৭৬৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। হবিগঞ্জে ১৮ কেন্দ্রে ৪৩ কলেজের ১৪ হাজার ৫৮ জন, মৌলভীবাজারে ১৩ কেন্দ্রে ৪৮ কলেজের ১৫ হাজার ২৫২ জন এবং সুনামগঞ্জে ৫৩টি কলেজের ১৩ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

Share





Related News

Comments are Closed