Main Menu

সিলেট নগরী থেকে ছয় নারীসহ আটক ৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দর বাজারস্থ সন্ধ্যা বাজারের ব্যাচেলর আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার সন্দেহে ৬ মহিলাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সন্ধ্যা বাজার এলাকায় উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যাবার সময় ব্যাচেলর হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাইদুল্লাহপুর গ্রামের আবদুল মুক্তাদিরের ছেলে আবদুস শহীদ ও জকিগঞ্জ উপজেলার কসকনকপুর কামারপাড়ার মৃত আব্বাসের ছেলে মোস্তাক আহমদ, বরিশালের মেহেন্দিগঞ্জের শওকত আলীর মেয়ে জ্যোতি (২৮), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থানার পলাশ গ্রামের ঝর্ণা (১৯), গাজীপুরের শ্রীপুর থানার তাজুল ইসলামের মেয়ে আঁখি (২২), গাজীপুর সদর থানার সজিব আহমদের মেয়ে সুমি (২৮), ভোলা থানার পাটিয়া গ্রামের প্রিয়া (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার নতুনপূর্ণ গ্রামের কদ্দুস মিয়ার মেয়ে কাজল (২৪)। এসময় হোটেল থেকে জুয়া ও মাদক সামগ্রীও উদ্ধার করা হয়।

অভিযান টের পেয়ে হোটেলের ম্যানেজার মালেক পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আব্দুল ওয়াহাব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed