ছাদ থেকে লাফিয়ে পড়ে টিভি উপস্থাপিকার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ভারতের হায়দরাবাদের তেলেগু টিভি চ্যানেলের উপস্থাপিকা রাধিকা রেড্ডি।
হায়দরাবাদ পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী রাধিকা রোববার (১ এপ্রিল) মধ্যরাতে মায়ের বাসার পঞ্চম তলা থেকে লাফ দেন। তার মরদেহ উদ্ধারের সময় ব্যাগে একটা ‘সুসাইড নোট’ পাওয়া গিয়েছিল। সেখানে লেখা ছিল, ‘মস্তিষ্কই আমার চরম শত্রু’। এই লেখা দেখে পুলিশ ধারণা করছে, রাধিকা পারিবারিক সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন।
জানা যায়, ওইদিন রাধিকা টিভিতে কাজ করে বাসায় পৌঁছে রাত ১০টা ৪০ মিনিটের দিকে বাসার ছাদে যান। পরে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রসন্ন কুমার জানান, ছয় মাস আগে স্বামীর সাথে রাধিকার ডিভোর্স হয়। এরপর থেকে তিনি তার ১৪ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মায়ের বাসায় থাকতেন। পারিবারিক নানা সমস্যার কারণে প্রায়ই অসুস্থ থাকতেন রাধিকা।
বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রসন্ন কুমার।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed