সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় মামলা দায়ের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজার এলাকার খারপাড়ায় মা ও ছেলে হত্যার ঘটনায় মামলা দাযের করেছেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।
অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে রোববার রাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন কোতোয়ারী থানার ওসি গৌছুল হোসেন।
তিনি জানান, এ ঘটনার পর থেকে পালিয়ে থাকা কাজের মেয়ে তানিয়ার সন্ধান চালাচ্ছে পুলিশ। তাকে গ্রেফতার করা গেলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে। তিনি আরো জানান, নিহত মা ও ছেলের লাশের ময়না তদন্ত আজ সোমবার ওসমানী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হবে। ময়না তদন্ত শেষ হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মামলায় আজ্ঞাতনামা আসামী করা হলেও এজাহারে গত কয়েকদিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় একই এলাকার বাসিন্দা শিপলু, তানিম ও সুমনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয় বলে জানিয়েছেন ওসি।
এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার (২ এপ্রিল) দুপুরে রোকেয়া বেগম ও রবিউল ইসলাম রোকনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে বেলা সাড়ে ৩টার দিকে সিলেট নগরের মানিক পীরের গোরস্থানে তাদের দাফন করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাইসাকে তার মা-ভাইয়ের সাথে শেষ দেখা করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া (বাসা নম্বর ১৫ জে) থেকে রবিবার দুপুরে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে এসএসসি ফলপ্রার্থী রবিউল ইসলাম রোকনের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে নিহত মহিলার ভাই জাকির হোসেন বোনের খোঁজ নিতে এসে বাসার ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাসার মালিক সালমান হোসেনকে জানান। এরপর বাসার মালিক বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসুকে অবহিত করেন। সকাল ১১টার দিকে হাসু এ খবর জানান পুলিশকে। এরপর দুপুর ১২টার দিকে পুলিশ ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে ভেতরে মা-ছেলের লাশ দেখতে পায়। এ সময় শিশু রাইসাকে উদ্ধার করা হয়।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed