বিশ্ব অটিজম দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দিবসটি উপলক্ষে সিলেট জেলা সমাজসেবা কার্যালয় নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের সাংস্কৃতি অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক নুমেরী জামান।
এছাড়া দিবসটি উপলক্ষে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন ২য় বারের মত আয়োজন করছে ১৩ দিনব্যাপি ‘শিশু চারুকলা উৎসব ১৪২৪’। আজ বেলা সাড়ে ৩টায় কুমারপাড়াস্থ ফাউন্ডেশনে নীল বাতি প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করবেন, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম’।
তেরো দিনব্যাপী অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, শিশুদের তৈরি হস্তশিল্প নিয়ে হস্তশিল্প মেলা, মুখোশ কর্মশালা, শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রর্দশনী, দেয়ালিকা প্রদর্শনী এবং প্রতিদিন শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন। শিশুদের আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানও থাকবে।
শিশু চারুকলা উৎসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত থাকবে ২ থেকে ৬ এপ্রিল এবং সাধারণ শিশুদের জন্য থাকবে ৭ থেকে ১৪ এপ্রিল প্রত্যহ বিকেল ৩টা থেকে ৭টা পর্যন্ত।
এদিকে, দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ সোমবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রসাশক নুমেরী জামান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) শহিদুল ইসলাম প্রমুখ
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed