অবশেষে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়লো চীনা মহাকাশ কেন্দ্র
তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের অকেজো মহাকাশ গবেষণাগার টিয়ানগং-১ পৃথিবীতে ভেঙে পড়েছে। ৮ টন ওজনের বিশাল এ মডিউলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর অধিকাংশ পুড়ে যায় এরপর তা টুকরো হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়ে।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, গবেষকেরা আগেই জানিয়েছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে ভেঙে পড়বে চীনের মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১। তবে সঠিক সময় নির্ধারণ করতে পারেননি। আজ সোমবার গ্রিনিচ মান সময় ৮টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ১৬ মিনিট) এটি ভেঙে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মডিউলটির সঙ্গে চীনের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে এর পতনের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে পৃথিবীতে ভেঙে পড়া নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন গবেষকেরা।
যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার প্রধান প্রকৌশলী রিচার্ড ক্রোথার বলেছিলেন, বিশাল ওজনের টিয়ানগং-১ মডিউলটি পৃথিবীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লেও তা থেকে ক্ষতি হওয়ার ঝুঁকি কম। কারণ এটি পৃথিবীতে প্রবেশের আগেই পুড়ে যাবে। এর টুকরো অংশ সমুদ্রে পড়তে পারে। এটি কবে ও কখন পৃথিবীতে পড়বে, সঠিক সময় পরে জানা যাবে।
২০১১ সালে মহাশূন্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে এ মডিউলটি পাঠায় চীন। ২০২২ সাল নাগাদ মহাশূন্যে মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যে এ মিশন শুরু করে দেশটি।
২০১৬ সালেই ১০ মিটার দীর্ঘ টিয়ানগং মডিউলটির সঙ্গে চীনা গবেষকেদের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটি পৃথিবীর দিকে ফিরে আসছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির নেতৃত্বে ১৩টি মহাকাশ সংস্থা রাডারসহ নানা অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে ওই মডিউলটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন।
তথ্যসূত্র: বিবিসি
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed