মাহিদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুস সালামের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে রোববার দুপুরে হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির অফিস সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিয় চক্রবর্তী, সুলেমান হোসেন খান, মোঃ শফিকুর রহমান, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিধুভূষন ভট্টাচার্য, খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম আহমদ, মোঃ ফজলুর রহমান, আজিজুর রহমান, মোঃ বাহা উদ্দিন, ছদরুল হাসান চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, মোঃ কামাল আহমদ, জাহাঙ্গীর আলম, ইফতেখার হোসেন মঞ্জুুু, আসাদুর রহমান তারেক ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত মাহিদের ফুফু সহকারী অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহিদ ঘটনার সাথে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রæত বিচার আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ফাঁিসর দাবি জানান। বক্তারা খুনীদের কোন ধরনের আইনী সহযোগিতা না দেয়ার জন্য সকল আইনজীবীদের প্রতি আহবান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed