মৌলভীবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম রিপন মিয়া (২০)। সে সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকার পাগুরিয়া গ্রামের কাছন মিয়ার ছেলে।
রোববার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাগুরিয়া গ্রামে রিপনের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার সদর থানার এসআই মো. তোফাজ্জল হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলার কিছু অংশ কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পিতা জানান, রিপন শনিবার রাতে দোকানে ঘুমাতে যায়। ভোরে দোকানের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে রিপনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed